ব্রাদার্সের ড্র, আবাহনীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৩ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৩

পাঁচ বছর পর বাংলাদেশের শীর্ষ ফুটবল লিগে গোল পেলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে তার দূরপাল্লার শট ব্রাদার্স ইউনিয়নকে জেতাতে পারেনি। শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্স।

৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যাচের ৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্রাদার্সকে এগিয়ে দেন। শীর্ষ লিগে এটি জামালের পঞ্চম গোল। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ১০ মিনিট পর পেনাল্টি থেকে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু। বিরতির ঠিক আগে সৈয়দ রেজার গোলে আবারও এগিয়ে যায় ব্রাদার্স।

দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সাজ্জাদ হোসেন গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠেছে রহমতগঞ্জ। দুই পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে ব্রাদার্স।

দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের লড়াইও ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৩০ মিনিটে রব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। বিরতির ঠিক আগে সমতা ফেরান সমর জয় তঞ্চঙ্গ্যা।

পয়েন্ট হারালেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ পুলিশ।

এদিকে, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ৬বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সাত পয়েন্ট নিয়ে এগিয়েছে দলটি।

আবাহনীর হয়ে গোল করেছেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি ও মোহাম্মদ আল আমিন। চট্টগ্রাম সিটির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল ওডোইন।

 

/এফআইআর/
সম্পর্কিত
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
চ্যালেঞ্জ লিগ ছাড়াও বাংলাদেশ দলে খেলা নিয়ে যা বললেন পা ওমর বাবু
পুলিশের গোলবৃষ্টি, মোহামেডানের দাপুটে প্রত্যাবর্তন
সর্বশেষ খবর
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
কম্পিউটিং প্রযুক্তি নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন
কম্পিউটিং প্রযুক্তি নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি