১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক 
১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮

রিয়াল বেতিসকে শনিবার রাতে তাদেরই মাঠে হারিয়ে লা লিগায় টানা নবম জয় পেয়েছে বার্সেলোনা।  তাতে রিয়াল মাদ্রিদের ৫৮ বছর আগের রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা। 

এস্তাদিও দে লা কার্তুহায় ১০ জনের বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া লিগের প্রথম নয় ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। দশম মিনিটে দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। বক্সের ঠিক বাইরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে পাঠান স্পেনের তরুণ তারকা।

২৭ মিনিটে সমতায় ফেরে বেতিস। কর্নার থেকে আসা বল বার্সেলোনা ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে পাবলো ফর্নালসের ক্রসে হেডে গোল করেন গোমেজ।

বিরতির চার মিনিট আগে আবার এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে আসা বলে গোলকিপার আলভারো ভায়েসের দ্বিধার সুযোগ নিয়ে হেডে লক্ষ্যভেদ করেন রদ্রি। বার্সেলোনার হয়ে এটিই তার প্রথম গোল।

বিরতির ঠিক আগে জিওভানি লো সেলসোর দুর্দান্ত শটে বেতিস সমতায় ফিরেছিল মনে হলেও হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়।

বিরতির পর ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৫২ মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ব্যবধান কমাতে অবশ্য খুব বেশি সময় লাগেনি বেতিসের। পরের মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে ব্যবধান কমান আবদে এজ্জালজুলি।

গোলের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইয়ামালের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ফাকুন্দো বের্নাল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বেতিস। হলুদ কার্ড দেখেন ইয়ামালও।

সংখ্যায় পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি বেতিস। ৬২ মিনিটে বদলি খেলোয়াড় এরিক গার্সিয়া গোল করে বার্সেলোনার ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে ৮১ মিনিটে দানি ওলমোর গোলে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

৯ ম্যাচে পূর্ণ পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে বেতিস।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
সর্বশেষ খবর
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা