ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৬, ১৫:১৫ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৫:১৫

ভুটান সফর শেষে ঢাকায় ফিরতি যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিমানবন্দরে তার সঙ্গে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন ফিফার এই শীর্ষ কর্মকর্তা।

দুই দিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার আগে ঢাকায় ট্রানজিট নিয়েছিলেন ইনফান্তিনো। এবার ফেরার পথেও ঢাকায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তিনি।

জাপানের টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি। তার অনুপস্থিতিতে আজ ঢাকার বিমানবন্দরে ফিফা সভাপতিকে বাফুফের পক্ষে অভ্যর্থনা জানান দুই সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম।

বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতের বিষয়ে ফাহাদ করিম বলেছেন, ‘ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’

দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বাফুফের এই সহ-সভাপতি। তিনি বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’

ভুটান সফরে ফিফা সভাপতি বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ফিফার অর্থায়ন নিয়ে আশাবাদী বাফুফেও। ফাহাদ করিম বলেন, ‘টেকনিক্যাল সেন্টার নির্মাণ নিয়ে আমাদের ফিফার একটি বড় প্রজেক্ট রয়েছে। সেখানে আরও সহায়তা লাগলে সেটার আশ্বাস ভুটান যাওয়ার আগেই দিয়েছেন। মার্চে ফিফা কংগ্রেসে সব দেশের অনুদানই বাড়ানোর প্রস্তাব রয়েছে। সেটা পাস হলে বাংলাদেশও ভালো অঙ্ক পাবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
ফিফা সভাপতিকে ঢাকায় স্বাগত জানালেন বাফুফে সভাপতি
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত