রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১৫:২৫ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৫:২৫

জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মাঝপথে চলে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে শাস্তি দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে সেই শাস্তির ধরন নিয়ে শুরু হয়েছে হাসাহাসি। জরিমানা করা হয়েছে মাত্র ২৫৫ ইউরো, যা পর্তুগিজ মহাতারকার কয়েক সেকেন্ডের আয়ের সমান। আবার জাতীয় দল থেকে ৩০ দিনের নিষেধাজ্ঞাও কার্যকর হয়েছে পেছনের তারিখ থেকে। ফলে বাস্তবে কোনো ম্যাচই মিস করতে হচ্ছে না তাকে।

রোনালদোর শাস্তির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা রকম প্রতিক্রিয়া। এক ভক্ত এক্সে লিখেছেন, রোনালদো বছরে ৮০ কোটি ইউরো আয় করেন। মাসে প্রায় ৬ কোটি ৭০ লাখ, সপ্তাহে দেড় কোটি, দিনে ২০ লাখ, ঘণ্টায় ৯১ হাজার এবং মিনিটে প্রায় ১ হাজার ৫০০ ইউরো। ওই হিসাবে ২৫৫ ইউরো জরিমানা দিতে তার প্রায় ১০ সেকেন্ডের আয়ই যথেষ্ট! পোস্টটির সঙ্গে কান্নার ইমোজিও জুড়ে দেন ওই ভক্ত।

সোমবার পর্তুগিজ ফুটবল ফেডারেশন শাস্তিকে ‘যথাযথ ও পর্যাপ্ত’ বলে উল্লেখ করেছে। এর আগে রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ফেডারেশন জানিয়েছে, শুক্রবার জমা দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগের ভিত্তিতে ঘটনাগুলো পুরোপুরি স্বীকার করেছেন এই তারকা। তার স্বীকারোক্তি এবং আগের শাস্তিমূলক রেকর্ড না থাকায় শাস্তির মাত্রা কমানো হয়েছে।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে রোনালদোর। তবে শাস্তি পাওয়ার আগেই তিনি ক্ষমা চেয়েছিলেন এবং শাস্তির মুখোমুখি হতে পারেন বলে সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। নিষেধাজ্ঞার খবর প্রকাশের পরপরই অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
সর্বশেষ খবর
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ