যে শর্ত দিয়ে আর্জেন্টিনার কোচ থাকতে রাজি হলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:০০

ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছিল আর্জেন্টিনার সঙ্গে কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ। তবে শর্ত দিয়ে আগামী বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে আবারও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন, যেখানে দুই পক্ষ সম্মত হলে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত করার সুযোগ থাকবে। পরিকল্পনা হলো ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের নেতৃত্ব দেবেন, যার উদ্বোধনী ম্যাচটি হবে আর্জেন্টিনায়।

চিন্তাভাবনা করার কিছুটা সময় নিয়ে এবং সাম্প্রতিক ফিফা উইন্ডোতে ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর, স্কালোনি দায়িত্বে থাকতে রাজি হয়েছেন। এর মাধ্যমে ২০১৮ সাল থেকে শুরু হওয়া তার কোচিংয়ের মেয়াদ টানা ১০ বছরের দিকে গড়াচ্ছে।

চুক্তিভিত্তিক খুঁটিনাটি, বিশেষ করে আর্থিক শর্তাবলী চূড়ান্ত হওয়ার পর আলোচনা সম্পন্ন হয়। এখন পর্যন্ত এএফএ-এর একমাত্র অফিসিয়াল বক্তব্য, যেখানে আলোচনা শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

আগামী কয়েকদিনের মধ্যে অথবা ৯-১৭ নভেম্বরের ফিফা উইন্ডোর সময়ে (যখন স্কালোনি দেশে থাকবেন) একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

পরবর্তী বিশ্বকাপের জন্য স্কালোনি যখন বিভিন্ন বিকল্প যাচাই করছেন, তখন আর্জেন্টিনা নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের মাধ্যমে ২০২৬ শেষ করবে।

আর্জেন্টিনা আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ও ১৭ নভেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে।

/এফআর/
সম্পর্কিত
বিশ্বের সেরা অ্যাকাডেমির র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের ৫ ক্লাব, আর্জেন্টিনার কয়টি?
মেসিবিহীন আর্জেন্টিনা দল নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
সর্বশেষ খবর
ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর
ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর
সৌদির বিমানবন্দরে হুথিদের আবারও হামলা, প্রাণ গেলো একজনের
সৌদির বিমানবন্দরে হুথিদের আবারও হামলা, প্রাণ গেলো একজনের
পূজায় ঘোরাঘুরিতে রোদে পুড়েছে ত্বক? ঘরোয়া প্যাকে মিলতে পারে সমাধান
পূজায় ঘোরাঘুরিতে রোদে পুড়েছে ত্বক? ঘরোয়া প্যাকে মিলতে পারে সমাধান
তন্বী নন্দিনী ইসলামের নতুন উপন্যাস ‘স্টেলার স্মোক’-এর প্রকাশনা উৎসব
তন্বী নন্দিনী ইসলামের নতুন উপন্যাস ‘স্টেলার স্মোক’-এর প্রকাশনা উৎসব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা