সাফ চ্যাম্পিয়নশিপ

সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আজ বৃহস্পতিবার রাত ৮টায় মাঠে নামার আগে বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাতে পারে অতীত পরিসংখ্যান। ফিফা র‍্যাঙ্কিং, দুই দলের মুখোমুখি লড়াই কিংবা সাফের ইতিহাস মিলিয়ে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে পরিসংখ্যানের এই আধিপত্য মাঠের লড়াইয়ে ধরে রাখাই এখন স্বাগতিকদের চ্যালেঞ্জ।

বিশ্ব ফুটবলের সর্বশেষ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম, ভুটান ১৯২তম। দুই দলের মধ্যে ব্যবধান ১০ ধাপের। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও ভুটানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার। বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচে। দুটি ম্যাচ হয়েছে ড্র, আর ভুটানের জয় দুটি। গোলের হিসাবেও বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা করেছে ৩৭ গোল, বিপরীতে ভুটানের গোল ৯টি।

তবে সাম্প্রতিক লড়াইয়ে ভুটান যে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারে, তার প্রমাণও রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের মাঠে দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। তবে দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে যায়। এরপর ২০২৫ সালের ৪ জুন ঢাকায় ফিরতি লড়াইয়ে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যানেও বাংলাদেশের আধিপত্য স্পষ্ট। সাফের মঞ্চে দুই দল মুখোমুখি হয়েছে ৭বার। বাংলাদেশ জিতেছে ছয় ম্যাচে, অন্য ম্যাচটি হয়েছে ড্র। অর্থাৎ সাফে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি ভুটান।

সব মিলে অতীত পরিসংখ্যান ও র‌্যাঙ্কিং বিবেচনায় এগিয়ে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে এই ব্যবধান কতটা কাজে লাগাতে পারে স্বাগতিকরা, সেটিই দেখার অপেক্ষা। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
ঢাকায় পাকিস্তানের সঙ্গে জার্সি বদল, এমনকি জড়িয়ে ধরতেও রাজি ভারত
ভারত ম্যাচের আগে পাকিস্তানের অনুশীলন বাতিল, বাংলাদেশের সমর্থন চান অধিনায়ক!
সর্বশেষ খবর
নর্থ নরফোকে হরিণের আনাগোনা ও তারাভরা আকাশ দেখে কাটান শরতের ছুটি
নর্থ নরফোকে হরিণের আনাগোনা ও তারাভরা আকাশ দেখে কাটান শরতের ছুটি
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প