কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬

বোর্নমাউথের ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রৌপি ফ্রান্সের জার্সিতে নিজের প্রথম গোলের সুবাদে তুরস্ককে হারিয়েছে ফ্রান্স। এতে গ্রুপের এক নম্বর দল হিসেবে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ফ্রান্সের বোর্দে অনুষ্ঠিত এই ম্যাচে ২০ বছর বয়সী ক্রৌপি বদলি হিসেবে তার দ্বিতীয় ম্যাচে নেমে রায়ান চেরকির থ্রু বল থেকে শট নিয়ে ফ্রান্সকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

এর আগে ফরাসিদের একটি কর্নার থেকে তুরকির এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে জিনেদিন জিদানের দল এগিয়ে গিয়েছিল।

ম্যাচের ইনজুরি টাইমে আরদা গুলারের কর্নার থেকে বার্সেলোনা স্ট্রাইকার আবদুলকেরিম বারদাকচি হেড করে এক গোল শোধ করলেও তুরস্ক আর ঘুরে দাঁড়াতে পারেনি।

গ্রুপ এ১-এ ছয় ম্যাচের সবকটিতে হেরে তুরস্ক পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে গ্রুপ পর্ব শেষ করে।

অন্যদিকে, ফ্রান্স গ্রুপে শীর্ষে থেকে শেষ করেছে। এই গ্রুপের রানার্সআপ হয়েছে বেলজিয়াম, যারা ইতালিকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

/এফআর/
সম্পর্কিত
শুরুর আঘাত ইতালির, এরপর গুণে গুণে ৪ গোল দিলো বেলজিয়াম
৪৩ ম্যাচ পর হারলো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, লাল কার্ডেও থামানো যায়নি ইংল্যান্ডকে
রোনালদোকে বিদায় জানানোর রাতে পর্তুগালের জালে ডেনমার্কের গোল উৎসব
সর্বশেষ খবর
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক
ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক
হর্ন-আতশবাজি নিয়ন্ত্রণ ও নীরব এলাকায় অভিযানের নির্দেশ হাইকোর্টের
হর্ন-আতশবাজি নিয়ন্ত্রণ ও নীরব এলাকায় অভিযানের নির্দেশ হাইকোর্টের
টিভিতে আজকের খেলা (১৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর