সুপার সিক্সে মেরিনার্স ও ঊষার শুভসূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১৯:৪৯আপডেট : ২০ জুন ২০১৬, ১৯:৫১

সুপার সিক্সে মেরিনার্স ও ঊষার শুভসূচনা 'গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগ’-এর সুপার সিক্সে শুভসূচনা করেছে মেরিনার্স ও ঊষা ক্রীড়া চক্র। প্রথম ম্যাচে মেরিনার্স ১১-১ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে (বিএসসি)। দ্বিতীয় ম্যাচে ঊষা ৬-০ গোলে হারায় ওয়ান্ডারার্স ক্লাবকে।

মেরিনার্সের রিমন কুমার ঘোষ ৩টি, ফজলে হোসেন রাব্বি ও মইনুল ইসলাম কৌশিক ২টি করে গোল করেন। ১টি করে গোল করেন ইশতিয়াক আহমেদ, ওয়াকার শরীফ, আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেন। বিজিত দলের ১টি গোল করেন শহীদ।

ঊষার পাকিস্তানি খেলোয়াড় হ্যাটট্রিক করেন। তার সব গোলই পিসি থেকে করা। এছাড়া ১টি করে গোল করেন হাসান যুবায়ের নীলয়, পুস্কর ক্ষিসা মিমো ও কৃষ্ণ কুমার।

এই লিগের প্রথম পর্বে প্রতিটি দল (১২টি) পরস্পরকে একবার করে মোকাবেলা করে। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ৬ দল খেলছে সুপার সিক্সে। সুপার সিক্স পর্বের ছয়টি দল হচ্ছে ঊষা, মেরিনার, মোহামেডান, আবাহনী, ওয়ান্ডারার্স ও বিএসসি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান