পেছাল হকি দলের দক্ষিণ আফ্রিকা সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৯

পেছাল হকি দলের দক্ষিণ আফ্রিকা সফর আগামী ৪ থেকে ১২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর প্রস্তুতিতে জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকা সফর এক সপ্তাহ পিছিয়েছে। 

চলতি মাসের প্রথম সপ্তাহেই জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকা সফরের পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তা হচ্ছে না। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনও কনসুলেট না থাকায় রবিবার ভারতে উড়ে গেছেন জাতীয় হকি দলের জার্মান কোচ অলিভার কার্টজ। তিনি জাতীয় দলের জন্য ভিসা সংগ্রহ করার পর তবে সফর সূচী চূড়ান্ত হবে। সে ক্ষেত্রে এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ ছাড়া জাতীয় দলের সফরের কোনও  সম্ভাবনা দেখছেন না হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ।

তিনি বলেন, ‘ভিসা নিয়ে অলিভারের ফেরার ওপর নির্ভর করছে সবকিছু। এর পর দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ও ম্যাচগুলো চূড়ান্ত করবে। আবার ফেব্রুয়ারির ২৫ বা ২৬ তারিখের মধ্যে দলকে ঢাকায়ও ফিরতে হবে কারণ এখানেও কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলবে দল।’ 

৪ মার্চ থেকে শুরু হওয়া হকি ওয়ার্ল্ড লিগের রাউন্ড-২ এ বাংলাদেশ ছাড়াও রয়েছে চীন, ঘানা, ওমান, ফিজি, শ্রীলঙ্কা ও মিসর। কানাডাও তালিকায়, তবে নিরাপত্তার অজুহাতে তারা তাদের অংশগ্রহণ এখনও ঝুলিয়ে রেখেছে।

/আরএম/এফএইচএম/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম