বেঙ্গল টাইগার্স ইউকের বিপক্ষে ভেটার্ন হকির প্রদর্শনী ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩১

বেঙ্গল টাইগার্স ইউকের বিপক্ষে ভেটার্ন হকির প্রদর্শনী ম্যাচ কাল সোমবার দুপুর ২টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লন্ডনভিত্তিক বেঙ্গল টাইগার্স ইউকের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচে খেলবে ভেটার্ন হকি প্লেয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। 

দেশের সাবেক জাতীয় হকি খেলোয়াড়দের অনেকেই গত কয়েকদিন নিয়মিত অনুশীলন করছেন। বর্ষীয়ান সাবেক তারকা আয়েশ ও বায়েজিদ আছেন এই তালিকায়। আরও আছেন কিসমত, জাহাঙ্গীর, দোলন, মামুন, ফয়সাল, গুড্ডু, লুলু, তপন কামাল, রানাসহ অন্যরা। 

লন্ডন থেকে আসা দলটি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া। তারা ইংল্যান্ডে বিভিন্ন পর্যায়ে হকি খেলেন। দলে প্রবীন ও নবীন খেলোয়াড়ও রয়েছেন। 

আ্জ হকি ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি সাবেক হকি খেলোয়াড় মেজর (অব:) ইমরোজ আহমেদ বলেন, ‘সাবেক হকি খেলোয়াড়দের একটি মঞ্চে আনার চেষ্টা করছি আমরা। ভেটার্ন হকি প্লেয়ার্স এসোসিয়েশন পরবর্তীতে প্রবীনদের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশ নেবে।’

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম