কোরিয়াকে হারিয়ে পাকিস্তান তৃতীয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৮:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৮:৪৭

পাকিস্তানের খেলোয়াড়দের গোলের উল্লাস। ছবি-ফেসবুক শেষ ম্যাচে পাকিস্তানের ঝলক! রবিবার এশিয়া কাপ হকির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান ৬-৩ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে। ফরোয়ার্ড এজাজ আহমেদের হ্যাটট্রিকে টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা পেয়েছে সহজ জয়।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দশম মিনিটে এজাজের গোলে এগিয়ে যায় পাকিস্তান।  দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে সমতা নিয়ে আসেন চু সুক হুন। ২৬ মিনিটে রশীদ মেহমুদের দুর্দান্ত হিটে পাকিস্তান এগিয়ে যায় আবার। চার মিনিট পর আতিকের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এজাজ ব্যবধান ৩-১ করেন। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবু আহমেদ ৪-১ করতে ভুল করেননি। ৩৬ মিনিটে এজাজ হ্যাটট্রিক করেন। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে একজন ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে বল পোস্টে ঠেলে দেন তিনি।

৪৩ ও ৫৫ মিনিটে দক্ষিণ কোরিয়া দুই গোল করে কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনে ম্যাচে। প্রথমটি করেন লি নাম ইয়ং, ড্র্যাগ অ্যান্ড পুশে। পরের গোলটি হয় সিউ ইনউর কানেক্টে (৫-৩)। তবে কোরিয়া আর ব্যবধান কমাতে পারেনি। বরং ৫৯ মিনিটে ইয়াকুব মোহাম্মদের লক্ষ্যভেদে বড় জয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান