হকির সঙ্গে গ্রীন ডেল্টার এক কোটি টাকার চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৯

হকির সঙ্গে গ্রীন ডেল্টার এক কোটি টাকার চুক্তি দীর্ঘ দিন ধরে হকি ফেডারেশনের পাশে আছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আরও তিন বছরের জন্য হকির পাশে দাঁড়িয়েছে বিমা কোম্পানিটি। প্রিমিয়ার হকি লিগের টাইটেল স্পন্সর হিসেবে তিন বছরের জন্য তারা হকি ফেডারেশনকে দেবে এক কোটি টাকা। বুধবার দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

চুক্তির আওতায় প্রিমিয়ার হকি ছাড়াও প্রথম এবং দ্বিতীয় বিভাগ লিগ থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেছেন, ‘এটা একটা অনন্য সম্পর্ক। ৩৩ বছর ধরে হকি ফেডারেশনের সঙ্গে আছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স। এমন পৃষ্ঠপোষকতা বিরল। আমি মনে করি, যতদিন হকি ফেডারেশন থাকবে, ততদিন এই সম্পর্কও থাকবে।’

গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা নাসির এ চৌধুরী বলেছেন, ‘হকি ফেডারেশনের প্রতিষ্ঠার পর পরই সাদেক ভাই আমাকে অনুরোধ করেছিলেন স্পন্সর হওয়ার জন্য। তখন থেকেই আমরা হকির সঙ্গে আছি। আমাকে অনেকে বলেছেন, কেন হকিতে এলাম, কেন ফুটবল বা ক্রিকেটে নয়। কিন্তু আমি গর্বিত হকির সঙ্গে থাকতে পেরে। আমরা সব সময় হকির সঙ্গে থাকবো।’

জাতীয় হকি দলের খেলোয়াড়দের বিমার আওতায় এনেছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স। প্রতিষ্ঠানটি জিমি-চয়নদের জন্য তিন লাখ টাকার বিমার প্রতিশ্রুতি দিয়েছে।

অনুষ্ঠানে ২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মেরিনার্স ও রানার্সআপ উষা ক্রীড়া চক্রের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া জাতীয় দলের ওমান সফরের জন্য ১০ লাখ টাকা অনুদান দেন হকি ফেডারেশনের সহ-সভাপতি মমিনুল হক সাইদ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম