‘বাংলাদেশ ডেকেছে বলে সম্মানিত বোধ করছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ২১:৩৫আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২১:৩৭

মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি ২০১৪ সালে মাত্র দুই মাসের জন্য জাতীয় হকি দলের কোচ ছিলেন গোপিনাথন কৃষ্ণমূর্তি। চার বছর পর আবার বাংলাদেশে আসছেন তিনি। শুরুতে অনূর্ধ্ব-১৬ দলের উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করবেন, এরপর কোচ হবেন জাতীয় দলের। আবার বাংলাদেশে আসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই মালয়েশিয়ান কোচ।

আগামী ২৫ এপ্রিল থাইল্যান্ডে শুরু হবে ‍যুব অলিম্পিক হকির বাছাই পর্ব। এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করতে দুই-এক দিনের মধ্যেই গোপিনাথনের ঢাকায় আসার কথা। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘বাংলাদেশ আবার আমাকে ডেকেছে বলে সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে সব সময় নিজের বাড়ি মনে হয়।’

হকি দলের সাফল্য নিয়ে আশাবাদী গোপিনাথন, ‘বাংলাদেশের হকির ভবিষ্যত উজ্জ্বল, তবে বেশ কিছু পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। চার বছর আগে যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন হকির উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছিলাম। সেই সময় দলে মেধাবী ও তরুণদের প্রাধান্য দিয়েছিলাম। তারাই আজ  জাতীয় দলকে  প্রতিনিধিত্ব করছে।’

দীর্ঘ দিন মালয়েশিয়ার জাতীয় দলে খেলা গোপিনাথন সদ্য সমাপ্ত এশিয়ান গেমস বাছাই পর্বে বাংলাদেশের খেলা দেখেছেন। ওমানের বিপক্ষে ফাইনালে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘ফাইনালে বাংলাদেশ ভালো খেললেও হেরে গেছে। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছেলেরা অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। ওই সময় অন্তত দুই গোল করা উচিত ছিল। পেনাল্টি কর্নার আর ডিফেন্স নিয়ে অনেক কাজ করতে হবে। আরও অনেক ম্যাচও খেলতে হবে।’

জাতীয় দল নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানালেন তিনি, ‘জাতীয় দলের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবো। লক্ষ্য অবশ্যই প্রত্যেক ম্যাচে জয়। বড় দলগুলোর সঙ্গে লড়াই করতে চাই। এশিয়ান গেমসে ষষ্ঠ স্থান ধরে রাখাও আমার লক্ষ্য।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম