হকি অঙ্গনে নিষিদ্ধ সাবেক তারকা কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ২১:১১আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২১:১১

হকি ফেডারেশনের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ কামালের বিরুদ্ধে। ছবি-ফেসবুক সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামালের বিরুদ্ধে অভিযোগ, হকি ফেডারেশনের টাকা তিনি ফেরত দেননি।  ফেডারেশন তাই কামালকে হকির সব ধরনের কর্মকাণ্ড থেকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করেছে। বুধবার হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেছেন, ‘ফেডারেশন তার কাছে ৭৪ হাজার টাকা পায়। কয়েকবার চিঠি দেওয়ার পরও তিনি কোনও উত্তর দেননি। এজন্য কার্যনির্বাহী কমিটি  হকি অঙ্গনে তাকে নিষিদ্ধ করেছে।’

চার বছর আগে স্কুল হকির ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালনের সময় টাকা ফেরত না দেওয়ার অভিযোগ কামালের বিরুদ্ধে। ফেডারেশনের এমন সিদ্ধান্তে তিনি বিস্মিত। আত্মপক্ষ সমর্থন করে সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘স্কুল হকিতে সেই সময় নির্ধারিত বাজেটের মধ্যে অর্থ ব্যয় হয়েছিল। আমরা টাকাও বাঁচিয়েছিলাম, কিন্তু উদ্বৃত্ত টাকার অংশ থেকে ৭৪ হাজার টাকা দেওয়া হয়নি। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে  সাদেক ভাই,  রহমত ভাইয়ের ( ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত খাজা রহমতউল্লাহ) সঙ্গে কথা বলেছিলাম। তবু কেন আমাকে নিষিদ্ধ করা হলো বুঝতে পারছি না।  মাত্র ৭৪ হাজার টাকার জন্য এ ধরনের নিষেধাজ্ঞা দুঃখজনক।’

এদিকে আরেক সাবেক খেলোয়াড় মামুনুর রশীদ ক্ষমা চাইলেও তার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। গত অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে সাংগঠনিক কমিটির সেক্রেটারি ছিলেন মামুন। হকি ফেডারেশনের বর্তমান কমিটির সমালোচনা করে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে ই-মেইল করার অভিযোগ তার বিরুদ্ধে। এ কারণে তাকে শোকজও করে ফেডারেশন। শোকজের জবাবে মামুন বলেছেন, ‘আমার ই-মেইল হ্যাক করে এটা করা হয়েছিল। তবে যা-ই ঘটুক না কেন, আমি দুঃখিত।’

মামুনের জবাবে অবশ্য ফেডারেশন সন্তুষ্ট নয়। এ বিষয়ে আব্দুস সাদেকের বক্তব্য, ‘মামুনকে আগে প্রমাণ করতে হবে যে তিনি আমাদের বিষোদগার করে কোনও ই-মেইল করেননি। নইলে তাকেও শাস্তির সামনে পড়তে হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের