ঊষার লিগ ‘বয়কট’, জয়ে শুরু মেরিনার্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ২০:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২০:৪০

ঊষার লিগ ‘বয়কট’, জয়ে শুরু মেরিনার্সের দুই বছর পর শুরু হয়েছে গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগ। উদ্বোধনী দিনে দারুণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব। প্রথম ম্যাচেই তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। এদিকে লিগ ‘বয়কট’ করেছে ঊষা ক্রীড়া চক্র।

শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় মেরিনার্স। তিন মিনিটে হাসিন আরমান রুপ আক্রমণ থেকে এগিয়ে দেন দলকে। পরের তিনটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। মামুনুর রহমান চয়ন ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ঘড়ির কাঁটা আধ ঘণ্টা হতেই ৩-০ করেন মইনুল ইসলাম কৌশিক। হাসান যুবায়ের নিলয় ৬৮ মিনিটে শেষ গোলটি করে দলের দাপুটে জয় নিশ্চিত করেন।

এবারের প্রিমিয়ার লিগ শুরু হয়েছে ১২ দল নিয়ে। অথচ ১৩ দলের হওয়ার কথা ছিল। কারণ ঊষা আসেনি খেলতে। ক্লাবটি আগেই বলে দিয়েছিল তারা এই মৌসুমে খেলবে না। তারপরেও ফেডারেশন শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল।

লিগে না খেলায় বাইলজ অনুযায়ী ঊষার অবনমন হওয়ার কথা। কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাহী কমিটির সভার পর। এমনটাই বাংলা ট্রিবিউনকে জানালেন লিগ কমিটির সম্পাদক মইনুজ্জামান পিলা, ‘আমরা ঊষার জন্য অপেক্ষা করেছি। কিন্তু তারা না আসায় ১২ দল নিয়ে লিগ শুরু করতে হয়েছে। যদিও তারা আগেই বলেছিল লিগে না খেলার কথা। তারপরও শুক্রবার পর্যন্ত অপেক্ষা করে কোনও সাড়া পাইনি। এখন বাইলজ অনুযায়ী তাদের অবনমন হয়ে যাওয়ার কথা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তো নেবে নির্বাহী কমিটি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের