দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৮, ১৬:০২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৯

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচে বল দখলের লড়াই যুব অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন আগেই ভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে ব্যাংককে এশিয়া অঞ্চলের বাছাই পর্বে বাংলাদেশের সান্ত্বনা তৃতীয় স্থান।  স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে সারোয়ার-আবেদরা।

রবিবার ৫-৪ গোলে দক্ষিণ কোরিয়ার যুব দলকে হারিয়েছে বাংলাদেশ যুব হকি দল।  প্রথমার্ধ থেকেই আগ্রাসী রূপে ছিল বাংলাদেশ।  এগিয়ে যায় ৩-০ গোলে।  আবেদন উদ্দিন, মেহেদী হাসান ও সারোয়ার একটি করে গোল করে দলকে এগিয়ে নেন।  দ্বিতীয়ার্ধেও আগ্রাসী রূপ ধরে খেলতে থাকে বাংলাদেশ।  তাদের একটি গোলের বিপরীতে একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া।  এই অর্ধে স্কোর লাইন হয় ৪-১।  

এরপর থেকেই পাল্টা প্রতিরোধ শুরু দক্ষিণ কোরিয়ার। শেষার্ধে বাংলাদেশকে আরো তিনটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি তারা। বাংলাদেশের শেষ দুটি গোল এসেছে সোহানুর রহমান সবুজের স্টিক থেকে।

বাছাই পর্ব থেকে ভারত ও মালয়েশিয়া যুব অলিম্পিক গেমসের টিকিট পেয়েছে। ফাইনালে ভারত শুট আউটে ২-১ গোলে মালয়েশিয়াকে হারিয়েছে। নির্ধারিত সময় খেলা ৪-৪ গোলে ড্র ছিল।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী