ভারতে শেষ ম্যাচেও হার হকি দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ২১:২৩আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২১:২৬

ভারতে শেষ ম্যাচেও হার হকি দলের ভারত থেকে ব্যর্থতার বোঝা নিয়েই ফিরতে হচ্ছে জাতীয় হকি দলকে। শুক্রবার শেষ ম্যাচেও বড় ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। ভারত ‘এ’ দলের বিপক্ষে জিমি-চয়নদের ম্যাচের ফল ৫-১।

শুক্রবার বেঙ্গালুরুতে প্রথম কোয়ার্টারে গোল হতে দেয়নি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টার শেষেও স্কোর ছিল ২-০। কিন্তু শেষ কোয়ার্টারে ভালো খেলতে পারেনি গোপিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা, একটি গোল করলেও খেয়েছে তিনটি। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলদাতা ডিফেন্ডার আশরাফুল ইসলাম।  

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে ভারতে ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু সব ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছে লাল-সবুজের দল। শেষ ম্যাচের আগে ভারতের অনূর্ধ-২৩ দলের কাছে ৪-০ ও ৬-৩ এবং ‘এ’ দলের কাছে ৬-০, ৭-০ ও ৫-২ গোলে হার মেনেছে তারা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম