মাঠের খেলা ঠিক রেখেই তাদের এইচএসসিতে সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:৪৫

পাস করা পাঁচ হকি খেলোয়াড় জাতীয় হকি দলের বিভিন্ন বিভাগে খেলে থাকেন তারা। খেলার পাশাপাশি বিকেএসপির এই পাঁচ তরুণ লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন। সেখান থেকেই আজ (বৃহস্পতিবার) তারা পেলেন সুখবর। এইচএসসিতে সাফল্যের সঙ্গে পাস করেছেন পাঁচজনের সবাই।

তারা হলেন জাতীয় মূল দলের খেলোয়াড় আরশাদ হোসেন, অনূর্ধ্ব-১৮ দলের সারোয়ার মার্শেদ শাওন, মোহাম্মদ মেহেদী, রাজিব দাশ ও শফিউল আলম শিশির। আরশাদ ও মেহেদী পেয়েছেন ‘বি’ গ্রেড। বাকি তিনজন ‘এ’ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

খেলার মাঠ থেকে রেজাল্টের খবর পেয়ে আরশাদ বেশ উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে এই উদীয়মান তারকা বলেছেন, ‘পরীক্ষার সময় প্রিমিয়ার হকি লিগ চলছিল। অনেক কষ্ট করতে হয়েছে। খেলে এসে পড়তে হয়েছে। আবার পরীক্ষা দিয়ে মাঠে নামতে হয়েছে। তারপরও পাস করতে পেরে অনেক খুশি।’

খেলার মধ্যে থেকে কীভাবে পড়ালেখা চালিয়ে গেছেন, সেই কষ্টটাও বের হয়ে এসেছে তার পরের কথায়, ‘দিনে পরীক্ষা দিয়েছি, আর বিকেলে নামতে হয়েছে মাঠে। এভাবে পড়ালেখা চালিয়েই পাস করেছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম