দ্বিতীয় ম্যাচে যুব দলের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ২০:৩৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:৩৭

ওমানের গোলমুখে বাংলাদেশের একটি আক্রমণ প্রথম ম্যাচে ওমানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ যুব দল। কিন্তু দ্বিতীয় ম্যাচ হাসিমুখে শেষ করতে পারেনি স্বাগতিকরা, ড্র করেছে ২-২ গোলে।

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩১ মিনিটে মাহবুব হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে সমতা নিয়ে আসেন ওমানের রাশেদ আল ফাজারি।

৪১ মিনিটে ফাজারির ফিল্ড গোলেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুই মিনিট পর লাল-সবুজ দলকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।

সহজ জয়ের পরদিন ড্র করে হতাশ বাংলাদেশের কোচ মামুনুর রশীদ। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে বড় জয়ের কারণে আজ ছেলেরা কিছুটা হালকা মেজাজে খেলেছে। সেজন্য আমরা ড্র করেছি। আজকে আমাদের দল পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। আশা করি, পরের ম্যাচে ছেলেরা জয় এনে দেবে দলকে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম