করোনাভাইরাস: অসহায় খেলোয়াড়দের পাশে হকি ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ২১:২৮আপডেট : ১১ মে ২০২০, ২১:২৮

অসহায় খেলোয়াড়দের পাশে হকি ফেডারেশন কয়েকদিন আগে অসহায় খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছিল হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। এবার হকি ফেডারেশনও তাদের সাহায্য করতে যাচ্ছে। সেই লক্ষ্যে অর্থও সংগ্রহ করেছে তারা।

আপাতত ৫০ খেলোয়াড় ও আম্পায়ারকে সাহায্য করা হচ্ছে। সেই তালিকায় বর্তমান খেলোয়াড়দের সঙ্গে আছেন সাবেকরাও। প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন। আজ (সোমবার) দুপুরে ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সংগৃহীত ৫ লাখ টাকার চেক তাদের তহবিলে জমা দিয়েছেন।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আপাতত অসহায় ৫০ খেলোয়াড় ও আম্পায়ারকে সাহায্য করা হচ্ছে। এরপর আমরা অন্যান্য খেলোয়াড়দেরও সাহায্য করব। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে মেয়েদেরও সাহায্য করা হবে।’

যদিও ফেডাশেনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদারের লক্ষ্য আরও বড়, ‘আমরা নির্বাহী কমিটির সদস্যরা মিলে ফান্ড গঠন করছি। আমাদের লক্ষ্য ১০ লাখ টাকা। যা দিয়ে আমরা অন্তত ১০০ জনকে সাহায্য করতে চাই। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম