চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন কোচ খুঁজতে হচ্ছে বাংলাদেশকে

তানজীম আহমেদ
০১ নভেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:৫৯

২০০৬ সাল থেকে জাতীয় দলে বিভিন্ন সময়ে কোচের দায়িত্ব পালন করে আসছেন মাহবুব হারুণ। বিশেষ করে বিদেশি কোচ না থাকলে তখনই তার ডাক পড়ে। আগামী ১৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে আবাহনীর এই সাবেক তারকারই কোচ থাকার কথা ছিল। কিন্তু শারীরিক জটিলতায় এই পদ থেকে সরে গেছেন তিনি! হকি ফেডারেশনের কাছে চিঠি দিয়ে এরই মধ্যে তা জানিয়েও দিয়েছেন।

করোনাভাইরাসে গত বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফি হকি। আয়োজক বাংলাদেশ ছাড়াও ছেলেদের হকির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আরও অংশ নেওয়ার কথা ভারত, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া ও জাপানের। কিন্তু একাধিক তারিখ পরিবর্তনের পর ডিসেম্বেরে নতুন তারিখ নির্ধারণ হয়েছে। সেই অনুযায়ী ফেডারেশন এখন কাজ করছে।

কোচের পদে না থাকা নিয়ে মাহবুব হারুণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক তো হলো। দীর্ঘদিন জাতীয় দলে কোচ হিসেবে কাজ করেছি। এবার শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে আমি চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়ে দিয়েছি। তবে আমি না থাকলেও আশা করছি, দল নিজেদের মাঠে ভালো ফল করবে।’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফও ঘটনার কথা স্বীকার করেছেন, ‘মাহবুব হারুণ কোচের পদে থাকবেন না। তবে এখনও আমরা তার বিকল্প কাউকে চিন্তা করিনি। শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী