জাপান-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২০:৫৪

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিকে সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশের। বিকেএসপিতে ২৮ সদস্যের দল নিয়ে টার্ফে নেমে পড়েছেন মালয়েশিয়ার কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। আশার কথা, অনুশীলনের আগে সবাই করোনা নেগেটিভ হয়েছেন।

পাশাপাশি আরও একটি সুখবর পেয়েছেন জিমি-শিতুলরা। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতার আগে তারা অনুশীলন ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছেন। ১০ ডিসেম্বর জাপান ও ১২ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে লাল-সবুজ দল। সব ম্যাচই হবে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে।

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান। ফলে মূল টুর্নামেন্টের আগেই প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছে স্বাগতিকরা।

প্রস্তুতি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। জাপান ও পাকিস্তান হলো প্রতিপক্ষ।’

বিকেএসপিতে শুরু হওয়া আবাসিক ক্যাম্পটি কয়েক দিন চলবে। তারপর ১৮ সদস্যের দল চূড়ান্ত করা হবে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান