এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

জাপানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ২২:০৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২২:০৩

শিরোপা নির্ধারণী মঞ্চে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল। ফল নিষ্পত্তির জন্য গড়ানো পেনাল্টি শুটআউটে দক্ষিণ কোরিয়ার আধিপত্য। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে জাপানকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া।

আজ (বুধবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে টাইব্রেকারে কোরিয়ার হয়ে গোল করেছেন লি জুং জুন, জি ও চিওন, ওয়াং তায়েল ও লি হায়ে সিউং। জাপানের হয়ে লক্ষ্যভেদ করেন ওকা রায়োমা ও সারেন তানাকা। রাইকি ফুজিশিমা ও কোসেই কাওয়াবের প্রচেষ্টা রুখে দিয়ে ম্যাচের নায়ক কোরিয়ান গোলকিপার কিম জা ইয়োন।

প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার ৩৭ বছর বয়সী ডিফেন্ডার জ্যাং জং ইয়োন সর্বোচ্চ ১০ গোল করেছেন। ২০০৭ ও ২০১১ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন বর্ষীয়ান এই ডিফেন্ডার। ৮ গোল করেছেন ভারতের ডিফেন্ডার হারমানপ্রিত সিং।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম