‘চীন-ওমানকে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭

এএইচএফ কাপ হকিতে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আছে বাংলাদেশের। একবার ২০১২ সালে, আরেকটি ২০১৬। রাসেল মাহমুদ জিমি-ফয়সাল আহমেদ শিতুলদের সামনে এবারও শিরোপা জয়ের স্বপ্ন। তবে চীন-ওমানের উপস্থিতিতে ব্যাপারটা যে চ্যালেঞ্জিং, তা সহজেই অনুমেয়।

আগামী ১১ থেকে ১৮ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এএইচএফ কাপ টুর্নামেন্ট। এশিয়া কাপ হকির এই বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ দল অনুশীলনও শুরু করে দিয়েছে। 

এবার ১০টি দলের অংশগ্রহণ থাকছে। এর মধ্যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চীন ও ওমান রয়েছে। তাই বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি আগেভাগেই সতর্ক। এবারও কি বাংলাদেশ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে পারবে? এমন প্রশ্ন ছুঁড়ে দিলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘সবশেষ টুর্নামেন্টে চীন ছিল না। এবার চীনের পাশাপাশি ওমানের মতো ভালো দলও রয়েছে। চীন-ওমানকে হারিয়ে আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন।’

বাছাই পর্ব থেকে তিনটি দল খেলবে এশিয়া কাপে। গোপিনাথন অবশ্য আগে চূড়ান্ত পর্বে খেলাটাই নিশ্চিত করতে চাইছেন, ‘আমরা চাইবো আগে এশিয়া কাপে খেলাটা নিশ্চিত করতে। তারপর অন্য কিছু ভাববো।’

২০১৮ সালের এশিয়ান গেমসে ওমানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই সময় গোপিনাথন-ই কোচ ছিলেন। আর চীন তো পরীক্ষিত শক্তি। তবে যেই দলই সামনে আসুক না কেন, বাংলাদেশ দল বুক চিতিয়ে লড়বে বলে গোপিনাথনের বিশ্বাস। সেই লক্ষ্য রেখেই বিকেএসপিতে প্রস্তুতি শুরু হয়েছে। তবে অল্প দিনের প্রস্তুতিতে সর্বোচ্চটা দেওয়ার প্রস্তুতি থাকলেও গোপিনাথনের প্রত্যাশা ছিল আরেকটু বেশি, ‘হাতে যে সময় আছে, তা মোটেও আদর্শ নয়। তবে এই সময়ে দলকে সর্বোচ্চ ফিট রেখে টার্ফে লড়াই করতে হবে। এছাড়া কিছু করার নেই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান