১ কোটি ১০ লাখ টাকার স্পন্সর পেলো হকি ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১৬:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৬:৪০

জাতীয় হকি দলের সামনে ব্যস্ত সূচি। আগামী মাসে দুটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে রাসেল মাহমুদ জিমি-খোরশেদুর রহমানরা। তাদের জন্য বড় সুখবর হলো দুটি টুর্নামেন্টেই স্পন্সর মিলেছে। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড স্পন্সর বাবদ ১ কোটি ১০ লাখ টাকা দিচ্ছে হকি ফেডারেশনকে।

বুধবার বিমান বাহিনীর ফ্যালকন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে স্পন্সরের চেক তুলে দেওয়া হয়েছে। এসময় স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু জাফর চৌধুরীসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন ২০ সদস্যের চূড়ান্ত দল নিয়ে ফটোসেশনও করা হয়েছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এবারও দুটি টুর্নামেন্টকে সামনে রেখে স্পন্সর পেয়েছি। এর জন্য মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংককে ধন্যবাদ দিতে হচ্ছে। এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্টে তারা আমাদের পাশে এসে দাঁড়ালো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান