উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ২৩:৪৩আপডেট : ২৬ মে ২০২৩, ২৩:৪৭

জুনিয়র এশিয়া কাপ হকিতে আগের দিন মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আজ শুক্রবার তৃতীয় ম্যাচে লাল সবুজ দল ঘুরে দাঁড়িয়েছে। উজবেকিস্তানকে হারিয়েছে ৩-১ গোলে। জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম। 

ওমানের সালালাহতে ‘বি’ গ্রুপে ম্যাচের শুরু থেকে আক্রমণে ছিল বাংলাদেশ। গোল পেতে সময় লেগেছে যদিও। প্রথম দুটি গোল এসেছে পেনাল্টি কর্নার থেকে। আমিরুল ইসলাম ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৭ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন সেই আমিরুল।

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। ৩৪ মিনিটে মোহাম্মদ জয়ের দারুণ পাসে ফাঁকায় দাঁড়িয়ে থেকে তৃতীয় গোলটি করেন আবেদ উদ্দিন।

তিন গোলে পিছিয়ে থেকে উজবেকিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। তাতে ৫১ মিনিটে একটি গোল শোধও দিয়েছে তারা। আক্রমণ থেকে হুসানভ ফজিলবেগ স্কোরলাইন ৩-১ করেছেন। শেষ পর্যন্ত উজবেকরা আর পেরে উঠেনি। ম্যাচ জিতেই টার্ফ ছেড়েছে বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে রবিবার বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি