‘বড় ভাইদের লজ্জা হওয়া উচিত, আমাদের পারিশ্রমিক বাড়াতে পারেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৭

২০১২ সাল থেকে জাতীয় হকি দলে খেলে আসছেন অসীম গোপ। এর চার বছর আগে ঘরোয়া হকিতে অভিষেক। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে নিয়মিত লিগ খেলতে পারেননি। ফেডারেশনের ব্যর্থতায় নিয়মিত লিগ হয়নি। বিরতি দিয়ে লিগ হলে আবার পারিশ্রমিক থাকে আগের মতোই। তাই গোলকিপার অসীমের ক্ষোভটা একটু বেশি। 

এবার ২০২১ সালের পর প্রিমিয়ার হকি লিগ শুরু হচ্ছে।  বৃহস্পতিবার দলবদল শুরু। তবে খেলোয়াড়দের বিশেষ করে যারা জাতীয় দলে খেলছেন তাদের পারিশ্রমিক আগের মতোই ৪ থেকে ৬ লাখের মধ্যে সীমাবদ্ধ। শুধু ডিফেন্ডার আশরাফুল ইসলাম সর্বোচ্চ প্রায় ১০ লাখ টাকা পাচ্ছেন।

এ নিয়ে অসীমের ক্ষোভ কম নয়। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক দিন পর পর লিগ হয়। কিন্তু আমাদের পারিশ্রমিক সেভাবে বাড়ছে না। এখন আমরা যা পাই তা যদি প্রতি বছর লিগ হলে কিছুটা হলেও মানাতো। এবার ২০২১ সালের পর লিগ হচ্ছে আর পারিশ্রমিক যা পাচ্ছি তা সন্তোষজনক নয়। এই অর্থ দিয়ে হকি খেলা কঠিন।’

‘বড় ভাইদের লজ্জা হওয়া উচিত, আমাদের পারিশ্রমিক বাড়াতে পারেনি’

এরপরই ফেডারেশনে যারা আছেন তাদের উদ্দেশে এবার উষায় যোগ দেওয়া অসীম বলেছেন, ‘ফেডারেশনের বড় ভাইদের লজ্জা হওয়া উচিত আমাদের পারিশ্রমিক বাড়াতে পারেননি। তাদের উচিত ছিল খেলোয়াড়দের দিকে তাকানো।’

গতবার পুলের কারণে অসীম দুয়ারে দুয়ারে ঘুরেও খেলতে পারেননি। তাই বলেছেন, ‘লিগে এমনও আছে হাজার বিশেক কিংবা আরও কমে খেলতে হচ্ছে। একজন খেলোয়াড় তিন বছর পর লিগ খেলবে কেন তাহলে? তারপর পুল প্রথা তো থাকেই। আসলে আমরা তো অনেকদিন ধরে খেলছি। নতুন যারা আসছে তারা কেন খেলবে?  তাদের সামনে ভবিষ্যতটা কী? সব বুঝেই ফেডারেশনে থাকা বড় ভাইদের সচেতন হতে বলছি। শুধু নিজের জন্য নয়। আমরা তো সার্ভিসেস সংস্থায় চাকরি করছি। চলছে। কিন্তু লিগে সেই আগে যা দেখেছি এখনও পারিশ্রমিক তাই দিচ্ছে। যা বেদনাদায়ক। ফুটবল ও ক্রিকেটে এত টাকা খেলোয়াড়রা পেয়ে থাকেন। আমরা কেন সম্মানজনক পারিশ্রমিক পাবো না।’

এমন পরিস্থিতিতে জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ও কোচ মাহবুব হারুন বলেছেন, ‘এখনও আর্থিক দিক দিয়ে তখনকার চেয়ে এখনকার সময়ের খেলোয়াড়দের পারিশ্রমিক সেভাবে বাড়েনি। আসলে লিগ নিয়মিত হলে কর্মকর্তাদের মধ্যে অন্যরকম উদ্দীপনা থাকতো। সবাই দল গঠনে তৎপর থাকতো। অনিয়মিত হওয়ায়  পারিশ্রমিকও সেভাবে  বাড়ছে না।’

/টিএ/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী