সিঙ্গাপুরে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুন ২০২৪, ১১:৫৪আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:৫৪

সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়ে টার্ফ ছেড়েছে। অর্পিতার জোড়া গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

শনিবার ম্যাচ শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা-ফাতেমা-কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। ৫৬ মিনিটে জয়সূচক পঞ্চম গোল করে প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে উৎসব করে বাংলাদেশ।

নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘থাইল্যান্ড দল নিয়মিত অনুশীলন ও খেলার মধ্যে থাকে। তাদের হারানো বড় অর্জন।  আমরা দেড় মাস অনুশীলন করেছি। কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তবে খেলায় তা অনুভব হয়নি। আজ প্রথম ম্যাচ খেলতে নেমেই মেয়েরা জয় পেয়ে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে।’

আগামীকাল দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিনমাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলতে পারবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী