আমিরুলের ৫ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৪, ১৭:১৭আপডেট : ১৬ জুন ২০২৪, ১৭:৩৯

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের ছেলেরা প্রথম ম্যাচেই উদ্ভাসিত জয় পেয়েছে।  স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে  ৭-০ গোলে।

অনূর্ধ্ব- ২১ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের ৭ গোলের ৬ টি এসেছে পেনাল্টি কর্নার থেকে।  আমিরুল ইসলাম একাই করেছেন ৫ গোল!  তার করা সব গোলই পেনাল্টি কর্নার থেকে পাওয়া। গোলগুলো এসেছে  ১১,১৫,২৮,৩৪ ও ৩৮ মিনিটে। এছাড়া মোহাম্মদ হাসান ৯ ও মোহাম্মদ জয় ১২ মিনিটে একটি করে গোল করে দলের জয়ে সহায়ক ভূমিকা রেখেছেন।

সিঙ্গাপুর শুরু থেকে তেমন সুবিধা করতে পারেনি। আগামীকাল ‘এ’ গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী