চীনকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছাতে চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ডিসেম্বর ২০২৪, ০১:৪২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭

জুনিয়র এশিয়া কাপ হকিতে বড় স্বপ্ন বাংলাদেশের। প্রথম ছয়টি দলের মধ্যে থাকতে পারলে যুব  বিশ্বকাপ খেলা নিশ্চিত। আজ রবিবার বিকালে ওমানের মাস্কটে চীনকে হারাতে পারলে স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে মওদুদুর রহমান শুভর দল।

অনূর্ধ্ব-২১ দলের টুর্নামেন্টে তিন ম্যাচে চার পয়েন্ট বাংলাদেশের। চীনের বিপক্ষে জয় কিংবা ড্র হলে বিশ্বকাপ স্বপ্ন ভালো মতো টিকে থাকবে। চীনকে বাংলাদেশ হারাতে পারলে আর ওদিকে পাকিস্তান বড় ব্যবধানে মালয়েশিয়ার বিপক্ষে জিতলে সেমিফাইনালও নিশ্চিত হবে রাকিবুল- মেহেদীদের।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচসেরা বাংলাদেশের কিপার নয়ন

চীনকে আগে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। মালয়েশিয়ার বিপক্ষে পয়েন্ট নেওয়া লাল সবুজ দলের খেলোয়াড়রা ফুরফুরে আছে। আজও জিততে চাইছে সবাই। 

বাংলাদেশ কোচ মওদুদুর রহমান আশাবাদী বাংলাদেশ বিশ্বকাপে যাবে। মাস্কট থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ মালয়েশিয়ার বিপক্ষে রকি দ্বিতীয় কোয়ার্টারে স্ট্রোক মিস করেছে। তবে জেতার মতোই খেলেছি আমরা। ড্র হলেও আমি খুবই খুশি। চীনের সঙ্গে জিতলে আমাদের পয়েন্ট হবে ৭। চীনের সঙ্গে ড্র করলেও আমরা গ্রুপে তৃতীয় হবো। তখন হয়তো ৫ থেকে ৭ম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ হতে পারে থাইল্যান্ড।  ফলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে যুব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি