বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে ঢাকায় নেদারল্যান্ডসের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৭:৪১আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৭:৪১

বাংলাদেশ প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে গত আসরের রানার্স আপ ফ্রান্স ও অন্য দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ  কোরিয়া। দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের অধীনে লাল-সবুজ দলের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। তবে সেপ্টেম্বর থেকে নেদারল্যান্ডসের কোচ সিগফ্রাইড অ্যাকম্যান হেড কোচ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। এ বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে সিগফ্রাইড অ্যাকম্যান এখন ঢাকাতে।

হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিগফ্রাইড অ্যাকম্যান ঢাকায় এসেছেন। আজ-কালের মধ্যে চুক্তি হবে। তিনি অনূর্ধ-২১ বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোচিং করাবেন। এখন চুক্তি সেরে সেপ্টেম্বরে দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।’ 

৬৬ বছর বয়সী কোচ ২০১৮ সালে জাপানকে এশিয়ান গেমসে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। এছাড়া পাকিস্তানসহ অনেক জায়গাতে কাজ করেছেন। কাজী আবু জাফর তপন বলেছেন, ‘আমরা দেশের বাইরে কোচের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এরমধ্যে সিগফ্রাইডের সঙ্গে আমাদের সবকিছু মিলে যায়। আশা করছি ডাচ কোচের অধীনে ছেলেরা সাফল্য পাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী