ভারতের এশিয়া কাপ হকিতে খেলবে না পাকিস্তান, কপাল খুললো বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ১২:২৭আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব এবার হকিতেও পড়লো। আগামী এশিয়া কাপে অংশ নিচ্ছে না পাকিস্তান পুরুষ হকি দল। টুর্নামেন্টটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হওয়ার কথা। বুধবার হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এবার ভারত সরকার ভিসা দিতে সম্মত হলেও পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে এশিয়ান হকি ফেডারেশনকে একটি চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে।

‘দ্য হিন্দু’কে ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘আসলে, পাকিস্তান হকি ফেডারেশন বুধবার একটি চিঠিতে জানিয়েছে যে তারা নিরাপত্তাজনিত কারণে এশিয়া কাপে অংশ নিতে পারছে না। আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’ 

ভারত ও পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের অংশগ্রহণ শুরু থেকেই অনিশ্চিত ছিল। যদিও ভারত সরকার জুলাইয়ের শুরুতে জানিয়েছিল, পাকিস্তান দলকে ভিসা দিতে কোনও বাধা থাকবে না। তবু পাকিস্তান হকি ফেডারেশন তাতে আগ্রহী ছিল না, এমনকি ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও দেয় তারা।

জুলাইয়ের শেষের দিকে কিছু কর্মকর্তা জানিয়েছিলেন, পাকিস্তান ভিসার জন্য আবেদন করেছে। পরে পাকিস্তান সরকার তার ক্রীড়া সংস্থাগুলোকে নির্দেশ দেয়, সরকারের সরাসরি অনুমোদন ছাড়া ভারত সফরের কোনও আমন্ত্রণ গ্রহণ না করতে।

এই সিদ্ধান্তের প্রভাব বছরের শেষ দিকে চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠেয় জুনিয়র বিশ্বকাপেও পড়তে পারে। পাঠানকোট ও উরি সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ২০১৬ সালের আসরেও অংশ নেয়নি, যা ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি তারিক বুগতি এর আগেও আন্তর্জাতিক হকি ফেডারেশনকে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ফেডারেশনের উদ্বেগ জানিয়েছিলেন, ‘আমরা তাদের জানিয়েছি যে, বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের জন্য ভারতে খেলার বিষয়টি আসলে নিরাপত্তাজনিত ঝুঁকি। আমাদের খেলোয়াড়রাও এশিয়া কাপ খেলতে ভারতে যেতে আগ্রহী নয়, যদিও এটি একটি সরাসরি কোয়ালিফাইং টুর্নামেন্ট।

পাকিস্তান সর্বশেষ ভারতের চেন্নাইয়ে ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল, যেখানে তারা ছয় দলের মধ্যে পঞ্চম স্থান লাভ করে।

এদিকে, পাকিস্তান নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলেছে বাংলাদেশের। টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পাওয়া নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরাও দেখেছি পাকিস্তান খেলবে না। এখন অপেক্ষায় আছি এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ পাওয়ার জন্য। না পেলে তো কিছু করার নেই।’

/এফআইআর/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী