কাজাখস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫

এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আশরাফুল ইসলাম ও রোমান সরকারের জোড়া গোলে কাজাখস্তানকে ৫-১ ব্যবধানে হারিয়েছে মশিউর রহমান বিপ্লবের দল। এই জয়ে এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলেবে বাংলাদেশ।

সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের পথে প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচ জিতলেই  বিশ্বকাপের বাছাইয়ে  জায়গা করে নেবে রেজাউল করিম বাবুরা।

ভারতের বিহারে রাজগিরে বৃহস্পতিবার শুরু থেকে বাংলাদেশ চড়াও হতে থাকে। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা বাংলাদেশ টার্ফেও আধিপত্য করে।

১০ ও ২৩ মিনিটে আশরাফুল ইসলাম টানা দুই গোল করে দলকে এগিয়ে নেন। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। এরপর দলের দায়িত্ব নেন রোমান সরকার। ২৮ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে কাজাখস্তানকে ছিটকে দেন। দুটি গোলের একটি পেনাল্ট কর্নার ও অন্যটি এসেছে আক্রমণ থেকে। পরের মিনিটে তৈয়ব আলী আক্রমণ থেকে দলের হয়ে পঞ্চম গোল করে কাজাখস্থানকে আরও হতাশায় ফেলেন। তবে ৩৮ মিনিটে কাজাখস্তান এক গোল দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে থাকে। কিন্তু শেষ সময় পর্যন্ত ৫-১ স্কোরলাইন রেখে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি