মালয়েশিয়া থেকে যে অভিজ্ঞতা নিয়ে ফিরছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

চলতি বছরের ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নেওয়ার আগে মালয়েশিয়াতে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। কিন্তু কোনও ম্যাচ জিততে পারেনি। 

কুয়ালালামপুরে এক সপ্তাহের সফরে স্বাগতিকদের অনূর্ধ্ব ২১ দলের বিপক্ষে ম্যাচ হয়েছে চারটি। তার মধ্যে তিনটিতে হার ও একটিতে ড্র হয়েছে। 
ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যানের অনূর্ধ্ব-২১ দল ৩-১,৩-২,৪-৪ ও ৩-১ গোলে ম্যাচের নিষ্পত্তি করেছে।

কাল মঙ্গলবার কুয়ালালামপুর থেকে দেশে ফিরছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই দল। তবে এবার দেশে ফিরে সুইজারল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মালয়েশিয়াতে চারটি প্রস্তুতি খেলেছে দল, তাতে ভালো অভিজ্ঞতা হয়েছে। বিশ্বকাপে সেটা কাজে লাগবে। এখন অক্টোবরের শেষে সুইজারল্যান্ড যাওয়া হতে পারে। সেখানে অস্ট্রিয়া ও সুইসদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলার সুযোগ আছে।’

এদিকে, বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মূল জাতীয় দলের ১২, ১৩ ও ১৫ নভেম্বর ঢাকায় ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি