সুইজারল্যান্ডে খেলতে না পেরে হতাশ বাংলাদেশের ডাচ কোচ

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ২০:০২

ভারতে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর হবে অনূর্ধ্ব ২১ হকি বিশ্বকাপ।  এর আগে এই মাসে সুইজারল্যান্ডে অস্ট্রিয়াকে নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ভিসা জটিলতায় বাংলাদেশ দল যেতে পারেনি। সুইজারল্যান্ড যেতে না পেরে বাংলাদেশের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান হতাশা প্রকাশ করেছেন।

সুইজারল্যান্ড দূতাবাস অল্প সময়ে ২৬ জন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে ভিসা দিতে অপারগতা প্রকাশ করে। বরং নভেম্বরে হলে ভিসা পেতে সহজ হবে বলে জানিয়েছিল।  কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশন তাতে সায় দেয়নি।

সুইজারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে না পেরে শনিবার ফেডারেশনের কার্যালয়ে বাংলাদেশের ডাচ কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি অনেক হতাশ। মর্মাহতও। কিন্তু সবসময় আপনার প্ল্যান-বি থাকা উচিত। আমাদের প্ল্যান বি হলো সিনিয়র দলকে নিয়ে তাদের চ্যালেঞ্জ করা। এটি ছিল একটি সত্যিকারের লড়াই (সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে) এবং এটি আমাদের সাহায্য করেছিল।’

বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল গত মাসে মালয়েশিয়াতে ৫টি প্রস্তুতি  ম্যাচ খেলেছে। এরমধ্যে চারটিতে হেরেছে ও একটিতে ড্র হয়েছে। সেই সফর নিয়ে ডাচ কোচ বলেছেন, ‘মালয়েশিয়াতে আমাদের দৃষ্টি ছিল শুধুই ডিফেন্ডিং করার দিকে। সেখানে আক্রমণাত্মক খেলা খেলিনি। ভালো দলের বিপক্ষে কীভাবে রক্ষণ সামলানো যায়, তারই পরীক্ষা হয়েছে।  এরপর সুইজারল্যান্ডে রক্ষণের পাশাপাশি আক্রমণ কীভাবে করে খেলানো যায় তার পরীক্ষা হতো। দুর্ভাগ্যবশত সেটা তো হচ্ছে না।’

অনূর্ধ্ব ২১ দলের পাশাপাশি সিনিয়র খেলোয়াড়দের নিয়েও কাজ করছেন আইকম্যান। ৩১ জন আছে দলে সব মিলিয়ে। 

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঢাকায়  তিনটি ম্যাচ হবে। ১৩,১৪ ও ১৬ নভেম্বর ম্যাচে জয়ী দল সরাসরি ২০২৬  বিশ্বকাপে জায়গা করে নেবে।
আইকম্যান আগে পাকিস্তানেরও কোচ ছিলেন।  সিরিজ নিয়ে বলেছেন, ‘সতি বলতে আমি বড় ব্যবধানে হারতে চাই না। আমি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলতে চাই।’

সুইজারল্যান্ড যাওয়া না হলেও ভারতে আগেভাগে যাবে অনূর্ধ্ব ২১ দল। সেখানে সুইজারল্যান্ড ও চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী