ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি

কনার হ্যাটট্রিকে শিরোপা বিকেএসপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ জানুয়ারি ২০২৬, ২০:২০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ২০:২৭

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মওলানা হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গড়া জোন–২ দলকে ৮–০ গোলে হারিয়েছে বিকেএসপির মেয়েরা।

৮ গোলের মধ্যে ১৫ নম্বর জার্সিধারী কনা আক্তারের স্টিক থেকেই এসেছে চারটি গোল।

ফাইনালে বিকেএসপির সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা–ময়মনসিংহের মেয়েরা। প্রথম কোয়ার্টারে তিন গোল ও দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে তারা। শেষ দুই কোয়ার্টারে আরও তিন গোল হজম করলে বড় ব্যবধানে শিরোপা নিশ্চিত করে বিকেএসপি।

দলের হয়ে কনা আক্তার সর্বোচ্চ চারটি গোল করেন। এছাড়া অর্পিতা পাল করেন দুই গোল।

প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন অর্পিতা পাল। টুর্নামেন্টে তার গোলসংখ্যা ২২। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বিকেএসপির আরেক খেলোয়াড় রিয়া। প্রতিযোগিতার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন রাজশাহীর মোয়া। এ ছাড়া রাইজিং স্টারের পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জ জেলার অপূর্ব।

/টিএ/এম/
সম্পর্কিত
বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি 
বিকেএসপিতে বিদেশি কোচ নিয়োগে গুরুত্ব, নতুন ক্রীড়া বিভাগ হিসেবে যুক্ত হচ্ছে দাবা
বিকেএসপি ঘুরে মুগ্ধ জাইমা, বললেন ‘গর্বিত বাংলাদেশি হওয়ার আরেকটি কারণ’
সর্বশেষ খবর
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?