যুদ্ধে বদলে গেলো বাংলাদেশের ভেন্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মার্চ ২০২৬, ২০:২৯আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২০:২৯

২৮ মার্চ থেকে ওমানের মাসকটে এশিয়ান গেমস হকির বাছাই হওয়ার কথা ছিল। তাতে খেলবে বাংলাদেশও। তবে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অশান্ত। তাই এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টের ভেন্যু ওমান থেকে সরিয়ে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। 

ভেন্যুর পাশাপাশি টুর্নামেন্টের সময়ও পিছিয়েছে। ২৮ মার্চের পরিবর্তে এখন সেটা শুরু হবে ২ এপ্রিল। বাংলাদেশ সফরে যাবে ৩১ মার্চ। ৯ দলের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। শীর্ষ ৪ দল সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। 

বাংলাদেশ জাতীয় দলের কোচ আশিকুজ্জামান বলেছেন, ‘আমাদের প্রস্তুতি চলছে ভালোভাবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়। আমরা এবারও ভালো ফলাফলের লক্ষ্যে টুর্নামেন্টে যাবো।’

জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াড এখন ২৬ জনের। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ শৃঙ্খলাজনিত ঘটনায় ক্যাম্প ত্যাগ করেছেন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম