জাতীয় দলের হয়ে আশরাফুলের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৬, ১৮:৫১আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৮:৫১

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ৭-২ গোলের বড় জয় পেয়েছে জাতীয় হকি দল। জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ আশরাফুল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে দারুণ লড়াই হয়েছে। প্রথম দুই কোয়ার্টারে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি ছিল ২-২ গোলে সমতায়। যুব দলের হয়ে মোহাম্মদ আবদুল্লাহ ও ইসমাইল একটি করে গোল করে জাতীয় দলকে চাপে রাখেন।

তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় সিনিয়র দলকে। পরের দুই কোয়ার্টারে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে শুরু করে জাতীয় দল এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। একের পর এক দুর্দান্ত পেনাল্টি কর্নার আদায় করে গোলের দেখা পেতে থাকে তারা।

জাতীয় দলের হয়ে মোহাম্মদ আশরাফুল তিনটি, আমিরুল ইসলাম দুটি এবং রেজাউল করিম বাবু ও পুষ্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন। তাতেই বড় জয় নিশ্চিত হয় জাতীয় দলের।

মূলত এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় দল প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, এশিয়া কাপ হকিকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জুনিয়ররা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ল্যাপটপ ছেড়ে ‘হাতুড়ি-শাবল’ ধরছে জেন-জি
ল্যাপটপ ছেড়ে ‘হাতুড়ি-শাবল’ ধরছে জেন-জি
‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলগুলোকে ৬ মাসের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর
জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলগুলোকে ৬ মাসের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল