চীনের কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ১৩:৪০ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৩:৪০

এশিয়ান গেমসের পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দল ৭-১ ব্যবধানে হার মানে। এই হারের ফলে টুর্নামেন্টে পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। 

আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে একের পর এক গোল আদায় করে নেয় শক্তিশালী চীন। চীনের পক্ষে ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি এবং গাও জিয়েশেং গোল করেন। অপরদিকে ম্যাচের ৩০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন রাকিবুল হাসান। 

চীনের এই দাপুটে জয়ের পর বাংলাদেশকে এখন টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে অংশ নিতে হবে। আগামী ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ হকি দল। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
সর্বশেষ খবর
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?