হকিতে ফেয়ার প্লে ও শৃঙ্খলার ওপর জোর বিমান বাহিনী প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৭:২৮ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৭:২৮

দীর্ঘদিন পর মাঠে ফিরেছে ঘরোয়া হকি। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের ফেয়ার প্লে ও শৃঙ্খলা বজায় রেখে খেলার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান ঘরোয়া হকি লিগ নিয়মিত আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ঘরোয়া হকির ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

লিগে অংশ নিচ্ছে মোট ১১টি ক্লাব। দলগুলো হলো- ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইয়াং স্টার।

দীর্ঘ বিরতির পর ঘরোয়া লিগ মাঠে ফেরায় উচ্ছ্বসিত খেলোয়াড় ও হকিপ্রেমীরা। নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের হকিতে নতুন গতি আসবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেডিক্যাল শিক্ষার্থীদের নিয়ে দেশে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড
মেডিক্যাল শিক্ষার্থীদের নিয়ে দেশে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ
তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ