ভারতে নভেম্বরে আসন্ন পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।
প্রাথমিক ক্যাম্পের নিবিড় অনুশীলন ও মূল্যায়নের পর অভিজ্ঞ এবং উদীয়মান তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে চূড়ান্ত দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এশিয়ার শীর্ষ হকি দলগুলোর বিরুদ্ধে শক্তিশালী পারফরম্যান্স উপহার দেওয়াই এই দলের মূল লক্ষ্য।
১৮ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ হকি দল
আশরাফুল হক, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তৈয়ব আলী, খালেদ মাহমুদ রাকিন, আবদুল্লাহ, রকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফরহাদ আহমেদ শিটুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ (জিমি)।