এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে আজ সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলনের মধ্যে ছিল। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলী খেলার ওপর বিশেষ জোর দিয়েছেন কোচিং স্টাফরা। দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের একটি চমৎকার ভারসাম্য রয়েছে, যা মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

দেশ ছাড়ার প্রাক্কালে বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।’

বাংলাদেশ দল ভারতের পাঞ্জাবে (জলন্ধর ও মোহালি) আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

লিগ পর্বে বাংলাদেশ মোট ৫টি ম্যাচে অংশ নেবে। বাংলাদেশ সময় অনুযায়ী, ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে (সন্ধ্যা ৭:৩০), ২৯ অক্টোবর জাপানের বিপক্ষে (বিকাল ৫:১৫), ৩০ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে (বিকাল ৩:০০), ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে (বিকাল ৩:০০) এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে (বিকাল ৩:০০) ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিগ পর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ এবং ৫ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কড়া বার্তা
অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কড়া বার্তা
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ 
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ 
অবরোধে স্থবির সাজেক, পর্যটকশূন্য রিসোর্ট-কটেজ
অবরোধে স্থবির সাজেক, পর্যটকশূন্য রিসোর্ট-কটেজ
বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে
বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান