বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হলেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৮:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:৫৫

কাজী নাবিল আহমেদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সহ-সভাপতি নির্বাচিত হলেন তিনি।
কাজী নাবিল ছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত আরও তিনজন হলেন বাদল রায়, তাবিথ আওয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি। কাজী নাবিল আহমেদ পেয়েছেন সর্বাধিক ৯২ ভোট। এছাড়া বাদল রায় ৭৩, মহিউদ্দিন আহমেদ মহি ৭২ ও তাবিথ আওয়াল পেয়েছেন ৬৬টি ভোট। এর মধ্যে একমাত্র তাবিথ আওয়াল স্বতন্ত্র প্রার্থী। বাকিরা সবাই কাজী সালাহউদ্দীন প্যানেলের প্রার্থী।
আরও পড়ুন: তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন
মমিনুল হক সাঈদ ৫৩ ও শামসুল হক চৌধুরী পেয়েছেন ৫৮টি ভোট। এছাড়া নজীব আহমেদ ৩৮টি, খুরশিদ বাবু ২৩টি, আশরাফ উদ্দীন আহমেদ চুন্নু ২৪টি, ও শেখ মোহাম্মদ মারুফ হাসান পেয়েছেন ৩৩টি ভোট।
কড়া নিরাপত্তার মধ্যদিয়ে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে শনিবার দুপুর ২টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানান, নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দীন আহমেদ। নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ফিফা ও এএফসি প্রতিনিধি সি মুন ইয়ং।
ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। নিয়মানুযায়ী প্রথমে সভাপতি পদের ভোট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দীন জানান, সর্বাধিক ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী সালাহউদ্দীন। অন্যদিকে ৫০টি ভোট পেয়েছেন সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। বিজয়ী হওয়ার পরপরই কাজী সালাহউদ্দীনকে অভিনন্দন জানান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

এবারের বাফুফে নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৪ জন। এর মধ্যে জেলার ভোটার ৬৭ জন, ক্লাবের ৫৩ জন, বিশ্ববিদ্যালয়ের ৬ জন, শিক্ষা বোর্ড ৫ জন, রেফারি অ্যাসোসিয়েশেন, কোচেস অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থার ১ জন করে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বশেষ ভোটটি দেন কামরুন নাহার ডানা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী