আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছেন গেইল!

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৬, ১৮:৩৩আপডেট : ২৫ মে ২০১৬, ১৮:৩৫

একের পর এক বিতর্কিত মন্তব্য করে নিজের ক্ষতিই ডাকছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। সম্প্রতি ব্রিটিশ এক নারী সাংবাদিককে করা মন্তব্য নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে; তা নিয়ে নড়ে চড়ে বসেছে আইপিএল কর্তৃপক্ষও। তার ইস্যুটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর শীর্ষ পর্যায়ে যাওয়ার কথা বলেছেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা।
রাজিব শুক্লা বলেছেন, ‘ক্রিকেটারদের অবশ্যই আচরণগত বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা তাদের কাছে এসব টুর্নামেন্টে নির্ধারিত আচরণে সীমাবদ্ধ থাকতেই প্রত্যাশা করি। বিতর্কিত মন্তব্য জনসম্মুখে কোনওভাবেই কাম্য নয়। আমি ইস্যুটি নিয়ে বিসিসিআই সভাপতির সঙ্গে আলোচনা করবো।’
এমনকি এ নিয়ে গেইলের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছেও কথা বলতে চান তিনি। ২০১১ সাল থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন গেইল।   

উল্লেখ্য, বিভিন্ন টুর্নামেন্টে বিতর্কিত মন্তব্য করে ইতোমধ্যেই বিপাকে রয়েছেন গেইল। সাম্প্রতিক ঘটনায় বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস জানিয়েছে, সামনের আসরে তাকে আর চুক্তিতে রাখবে না দলটি। একইভাবে ইংলিশ কাউন্টি দল সমারসেটের হয়ে খেলা থেকেও নিষেধাজ্ঞার কবলে রয়েছেন তিনি!  

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম