ভবিষ্যতে মুস্তাফিজ আরও দুর্দান্ত হয়ে উঠবে: ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৬, ১৫:১০আপডেট : ৩০ মে ২০১৬, ১৫:১২

শিরোপা হাতে ওয়ার্নারের সঙ্গে মুস্তাফিজের সেলফি এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বলা যায় পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়ার্নারের তুরপের তাস ছিলেন 'দ্য ফিজ'।
যখনই প্রয়োজন হয়েছে মুস্তাফিজকে ডেকেছেন ওয়ার্নার। প্রতিপক্ষের রানের চাকা যখন টেনে ধরতে হবে ঠিক সে সময় মুস্তাফিজকে আক্রমণে আনেন তিনি। অধিনায়কের আস্থার দুর্দান্ত প্রতিদানও দেন কাটার মাস্টার।

ভুবনেশ্বর কুমার আর মুস্তাফিজের দুর্দান্ত বোলিং জুটিই যে হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে, তা অস্বীকার করতে পারবে না কেউই। একপাশে রানের রাশ টেনে ধরেন মুস্তাফিজ। অন্য পাশে উইকেট তুলে নেন ভুবনেশ্বর। অধিনায়ক ওয়ার্নারও প্রশংসায় ভাসিয়েছেন এ দুই পেসারকে।

গতকাল ম্যাচ শেষে মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজ বাংলাদেশের জন্য খুবই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। ভুবনেশ্বরের সঙ্গে সে যেরকম অসাধারণ ক্রিকেট খেলেছে, তাতে তাকে কৃতিত্ব দিতেই হবে। আশা করছি, সে সুস্থ থাকবে আর ভবিষ্যতে আরও দুর্দান্ত হয়ে উঠবে।’

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম