আকিব জাভেদের প্রত্যাখান, বাকি তিনজনে চোখ বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ২০:০৫আপডেট : ০৬ জুন ২০১৬, ২০:১৩

আকিব জাভেদ বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। ফলে আবারও বোলিং কোচের খোঁজ শুরু করেছে বিসিবি। পছন্দের তালিকায় ছিলেন চারজন চম্পকা রামানায়েকে, আকিব জাভেদ, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ। আকিব জাভেদ বিসিবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর এখন পছন্দের তালিকায় আছেন তিনজন।

বিসিবি'র প্রধান নির্বাহনী নিজামউদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে বলেন, 'আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের প্রস্তাব প্রত্যাখান করে জানিয়েছেন একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ কাজ করা তার পক্ষে সম্ভব নয়। আমরা এই মুহূর্তে বিকল্প পছন্দগুলো নিয়ে চিন্তা করছি।'

অন্যদিকে আকিব জাভেদ বলেন, 'আমি সদ্য লাহোর কালান্দারসের দায়িত্ব নিয়েছি। গত শুক্রবার থেকে কাজ শুরু করেছি। এই মুহূর্তে আমার পক্ষে অন্য কোথাও যোগ দেওয়া সম্ভব না। তবে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের পর খণ্ডকালীন কাজ করতে পারি। ফুলটাইম কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।'

এর আগে রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশের বোলিং কোচ হওয়ার জন্য আকিব জাভেদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।

কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব ছাড়েন আকিব জাভেদ। এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দারসের ডিরেক্টর হিসেবে আছেন। গত মাসে হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পদ ছাড়ার পর থেকেই বিসিবি নতুন বোলিং কোচের সন্ধানে নামে।

/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের