হাত দিয়ে গোল করে ব্রাজিলকে কোপা থেকে ছিটকে দিলেন রুইদিয়াস

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৬, ০৯:২৪আপডেট : ১৩ জুন ২০১৬, ০৯:৪৭

হাত দিয়ে গোল করছেন রুইদিয়াস শতবর্ষী কোপা আমেরিকায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত সহজ সমীকরণের সামনে ছিল ব্রাজিল। পেরুর কাছে হারলেই এবারের আসর থেকে বিদায়। ড্র কিংবা জয়ে নিশ্চিত হবে শেষ আট। তবে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ব্রাজিল।

যদিও এই জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় বদলি হিসেবে নামা পেরুর খেলোয়াড় রাউল রুইদিয়াস। হাত দিয়ে গোল করে ব্রাজিলকে কোপা থেকে বিদায় করেন তিনি। সহকারীর সঙ্গে আলোচনা করেও তা ধরতে পারলেন না রেফারি। বিতর্কিত ওই গোলেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল পেরু।

৭৫তম মিনিটে আসে পেরুর রুইদিয়াসের ওই বিতর্কিত গোল। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় ডান দিক থেকে আসা ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। তবে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। ফলে অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করে হ্যান্ডবলটি ধরতে পারেননি রেফারি! 

হাত দিয়ে হ্যান্ডবলের আবেদন ব্রাজিল গোলরক্ষকের। যদিও উল্লাস করছেন পেরুর রুইদিয়াস

বল জালে ঢোকার সঙ্গে সঙ্গেই ব্রাজিল দলের গোলরক্ষকসহ সকলেই হ্যান্ডবলের আবেদন জানান। কিন্তু রেফারিরা বেশ কিছুক্ষণ সময় নিয়েও তাতে সাড়া দেননি। এদিকে, টিভি রিপ্লেতে বারবার পরিস্কারভাবে দেখা গেছে গোলের জন্যে রুইদিয়াজ পা কিংবা মাথা কিছুরই সাহায্য না নিয়ে সরাসরি হাত দিয়েই গোল করেন। উল্লাস করছেন পেরুর রুইদিয়াস
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি