অলিম্পিকে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুনের বাবা মারা গেছেন। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৫টায় রাশিয়ার মস্কোতে মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু হয়। রাজশাহী থেকে তার ভাগ্নে জাহিদুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মামুনের বাড়ি রাজশাহীতে। তিনি মস্কো প্রবাসী একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। মার্গারিটার মা আনা রাশিয়ান নাগরিক ও সাবেক জিমন্যাস্ট।
প্রসঙ্গত, রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মার্গারিটা মামুন। রিদমিক জিমন্যাস্টিকস-উইমেন’স ইনডিভিজুয়াল অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন ‘বাংলার বাঘিনী’ খ্যাত মার্গারিটা। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন মার্গারিটা।
/এমও/এনএস/







