টাইগারদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৭:২৮আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:০৪

অ্যালান ডোনাল্ড ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ের সাবেক পেস তারকা হিথ স্ট্রিক। এরপর থেকেই নতুন বোলিং কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকবার নাম ঘোষণার সময় জানানোর পরও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি কে হতে যাচ্ছেন মাশরাফিদের পরবর্তী বোলিং কোচ।

বিসিবি সূত্রে জানা গেল, টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। তবে বিষয়টি নিশ্চিত নয়। কারণ বিসিবির নির্বাচকমণ্ডলির একজনের ই্ঙ্গিতটা পাকিস্তানের সাবেক কোচ আকিব জাবেদের দিকেই। যদিও আকিব জাবেদ নিজেই এর আগে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সে হিসেবে ধারণা করা হচ্ছে, ডোনাল্ডই হতে যাচ্ছেন মাশরাফিদের নতুন কোচ।
ডোনাল্ডের সঙ্গে বিসিবির পছন্দের সংক্ষিপ্ত তালিকায় ছিল কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোশের নামও। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও বিষয়টি চূড়ান্ত করেনি। রবিবার রাত ৯টায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই তার গুলশানের বাসায় পেস বোলিং কোচের বিষয়টি চূড়ান্ত করবেন। 

তবে সব বিভ্রান্তির অবসান ঘটতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। বিসিবিই সভাপতি রাতে টাইগারদের নতুন বোলিং কোচের বিষয়টি চূড়ান্ত করবেন।

উল্লেখ্য, অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে সংগ্রহ করেন ৩৩০ উইকেট। আর ১৬৪ ওয়ানডে ম্যাচে সংগ্রহ করেন ২৭২ উইকেট। ডোনাল্ড ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের দেশের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের মেন্টরও ছিলেন এ ডান-হাতি বোলার। আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বোলিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম