‘বাংলাদেশে যাও, নয়তো অধিনায়কত্ব ছাড়ো’

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৫

ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। বাংলাদেশ সফরে আসা নিয়ে শুরু থেকেই শঙ্কা প্রকাশ করে আসছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। শুরুর দিকে স্পষ্ট কিছু না বললেও সম্প্রতি সফরে না আসার আভাসই দিয়ে দিয়েছেন ইংলিশ এই ক্রিকেটার। যে খবরে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।

‘বাংলাদেশে যাও,  নয়তো অধিনায়কত্ব ছাড়ো’ এর জবাবে টুইটারে ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগান ইংল্যান্ড অধিনায়ককে সরাসরিই বলে দিয়েছেন নেতৃত্ব ছেড়ে দিতে, ‘নাটক ছাড়ো। হয় বাংলাদেশে যাও, না হলে অধিনায়কত্ব ছাড়ো।’

‘বাংলাদেশে যাও,  নয়তো অধিনায়কত্ব ছাড়ো’ এমন খবরের পর টুইটারে মরগানকে লক্ষ্য করে তীরই ছুড়েছেন আহমেদ সাইফ জিদান, ‘টাইগাররা তোমাকে কামড় দেবে না। তুমি একজন অধিনায়ক…নেতার মতো আচরণ করো।’

এয়োইনের এমন আচরণে তাকে অধিনায়ক কে বানালো এমন প্রশ্নও ছুড়েছেন কেউ কেউ।

বাংলাদেশ সফরে মরগান যে আসতে চাচ্ছেন না তা নিজের মুখেই ক্রিকইনফোকে বলেছেন তিনি, ‘আমি এসব জায়গাতে আগেও গিয়েছি। এরকম পরিস্থিতি আমাকে বিক্ষিপ্ত করে দিয়েছিল। তখন নিজেকেই বলেছি এরকম পরিস্থিতিতে আর নিজেকে ফেলতে চাই না।’
উল্লেখ্য, বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই বাংলাদেশে সফর করার আগের সিদ্ধান্তে অটল থাকে। এই সফরে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট ম্যাচ খেলবে। নিরাপত্তা প্রতিনিধির দেওয়া রিপোর্টের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইলিংশ ক্রিকেটারদের মতামতকে প্রাধান্য দেবে বলে ঘোষণা করে।  সেই প্রেক্ষিতে এয়োইন মরগান এমন সিদ্ধান্তের কথা জানায়।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম